তুমি বলেছিলে ভোর হবে...
শিশির শিউলি পিচের গন্ধে
আগাপাশতলা বর্ণে ছন্দে
নীল অবকাশ বিদির্ণ করে আবার সূচনা হবে-
তুমি বলেছিলে ঠিক মিলিয়ে নিতে আজই নাকি ভোর হবে
আজ সূর্য উঠল যেই
নিশিথ রাতের বিহিত করতে
আদরে আপ্যায়নেতে ভরতে
ভাঙা চোড়া যতো স্বপ্ন কল্প ঠাই খোঁজে শব্দেই
আজ নীল আকাশের বিভাজিকা চীরে সূর্য উঠল যেই
হাতে ভাগশেষ চাঁদটুক্
নিকোটিনে ভরা হতাশার বুকে
ছিন্নমস্তা করে খেলা সুখে
আশা করে করে নিরাশার ঘরে তিন ছক্কায় পুট
রাত ভেঙে ভেঙে আধার কাটলে ভাগশেষ চাঁদটুক
তুমি কথা দিয়ে রাখলে না
এলো ক্রমাগত, খ্যাত- বিক্ষত
লেখচিত্রের নাগরিক যতো
এলো শূককীট ঘৃণা বিবমিষা-ভোর শুধু আনলে না
আগুণের বুকে ফিনিক্স সেজেছি-(তুমি) কথা দিয়ে
রাখলে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন