২৮ ডিসেম্বর, ২০১২

এলোমেলো...



                              
                                  
 শহর ফিরছে ট্রাম,বাস ,মেট্রোতে
শহর ফিরছে নেশা লাল মায়াবিনী
ঘরে ভালোবাসা উপচে পড়েছে ফ্রিজে
শহর ফিরছে আরো আরো প্রেম কিনে।
       আমি একা হাঁটি-একা কই?আছে চাঁদও।
       কানে headphone গুজে জীবনের মানে
       ভালোলাগে যেই মেঘ ভেঙে তুমি কাঁদো
       আজও কাঁদো নাকি ভুল করে সেইখানে?
সেইখানে মানে যেখানে বৃষ্টি এলে
ইষ্টিকুটুম মেলে দিত তার ডানা
ভাবের আবেগে কত কথা গেলে ব’লে
আজও বেপরোয়া সময় মানে না মানা
       শহর ফিরেছে-নিঃঝুম কোলকাতা
       শহর ফিরেছে-ক্লান্তির নীল চোখে
       যন্ত্রণা সয়ে আজও ম’রে বেঁচে থাকা
       শহর ফিরেছে-ফিরে পাইনি তো ওকে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন