৪ ডিসেম্বর, ২০১২

প্রেম...


আজ কলম আমার প্রেমের দেবতা ভারে
চুম্বন হোক শিশির শিউলি ভোর
হিম ঝড়ে যাক আলটুসি নদী পাড়ে
লেগে থাক নীল স্বপ্নের বালুচর

নিকোটিন থাক তর্জনী অঙ্গুলে
বিভাজিকা হোক তরঙ্গ সঙ্কুল
অধরে ওষ্ঠে বেপরোয়া পথ ভুলে
ঝড়ে যাক পথে আনমনা নীম ফুল

কিছু কথা নয় কালবৈশাখী হোল
কিছু পথ হারা আজন্ম উন্মাদ
আমি রূপকথা আঁকি কোনে দেখা আলো
বিনি সুতি মালা নক্সী কাথার মাঠ

বহুমাত্রিক জ্যামিতিক মহাকাশে
আগুণে সেজেছে হৃদয়বিদারক
ফুটপাথ ভরা নাগরিক ছাইপাশে
তোমার গ্রীবায় নতুন সকাল হোক...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন