২ ডিসেম্বর, ২০১২

পরকিয়া...


একপশলা হালকা হাওয়া তোমার নরম চুলে
আলগা চুমু আজলা ভরে পিছলে পথ ভুলে
আমার তখন ঘুম জড়ানো চাদর জুড়ে রাত,
ভালোলাগার ভালোবাসায় ভাসান পথঘাট।
লেকের জলে ঢেউএর দোকান ট্রাফিক আলো লাল
তোমার তখন সন্ধ্যা আঁচল নিয়ন ভেজা গাল।
পথ হারানো পথিক আলো, বুক ভরানো সুখে-
নরম উপত্যকার ভাজে হারায় উন্মুখে।
শহর তখন বাসের টিকিট-ট্রামের ছেড়া তারে
ব্যস্ত ঘড়ির কাঁটার ফাঁকে ব্যর্থ নমস্কারে।
আমিই একা ক্লান্ত পথিক তার সে রূপের রসে
হাজরা থেকে এলাম ফাঁড়ি –উলটো দিকে বসে
...হায় জানতে পারল না সে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন