২৮ ডিসেম্বর, ২০১২

নাগরিক রাত...


                        

অনুচ্চারিত কিছু কথা খোঁজে রাত
            বালিশে চাদরে পিষে যায় ভালোবাসা।
বেওয়ারিশ ঘুম স্বপ্নের হাতে হাত
            সেনসেক্স বোঝে নাগরিক উচ্চাশা।
যে নগর ছিল হরপ্পা প্রস্তরে
            যে নগরে নারী ব্রহ্মা পদ্মাসনা।
সে নগরে আজ রাত নামে অগোচরে
            নীল সে নগর বারোয়ারী বিবসনা।
তবু চোরাবালী, আলো প্রত্যাশী সে
            ধীরে সে আঁধার চীরে সে অগ্রগামী
রাত ভাঙা চাঁদ চুঁয়েছে কার্ণিশে
            পথ হারা ঘুম,স্বপ্নের চেয়েও দামী।
একাকী নগর বিলোয় ঘুম নিয়নে
            জ্যোৎস্নার সাথে সহবাসে লীন চাঁদ।
সিলিং এ নিঝুম মৃত্যুর দ্যুত জানে
            তমশা চাদরে হতাশার সংবাদ।
অনুচ্চারিত সেই কথা খোঁজে আজও
                        জীবন প্রাচীরে মৃত্যু শ্যাওলা রাত... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন